মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খোলা মাঠে ঈদের নামাজ পড়া উত্তম: দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী: ঈদের নামাজ খোলা মাঠে পড়া উত্তম। এটি অতীতের চলে আসা রীতি। এর মাধ্যমে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। অমুসলিমরা মুসলমানদের সম্মিলিত নামাজ দেখে প্রভাবিত হোন। এর আরও অনেক  উপকার রয়েছে।  কোনো ওজর না থাকলে সামিয়ানা না টানিয়ে খোলা মাঠেই ঈদের নামাজ পড়া চাই।  তবে যদি কোনো ওজর থাকে তবে সামিয়ানা টানিয়ে নামাজ পড়া যেতে পারে। এতে কোনো সমস্যা নেই।

সম্প্রতি দারুল উলুম দেওবন্দ থেকে এ মাসআলাটি প্রকাশিত হয়েছে। ঈদগাহে সামিয়ানা টানানোর ব্যাপারে মুফতিয়ানে কেরামের রায় কী? এমন এক প্রশ্নের জবাবে দারুল উলুমের ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়ায় এ কথা বলা হয়।

প্রশে আরও উল্লেখ করা হয়, যদি ঈদগাহের সামিয়ানা রাষ্ট্রের পক্ষ থেকে হয় তাহলে জায়েজ হবে কি না? জবাবে দেওবন্দ জায়েজের ফতোয়া প্রদান করেছে।

দারুল উলুমের ওয়েবসাইটে বলা হয়েছে, যদি বৃষ্টি বা অন্য কোনো ওজরের কারণে রাষ্ট্রের পক্ষ থেকে সামিয়ানার ব্যবস্থা করা হয় তাহলেও জায়েজ হবে।

ফতোয়ার লিঙ্ক : http://www.darulifta-deoband.com/home/ur/Jumuah--Eid-Prayers/163185

এমডব্লিউ/