বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বিশ্বকাপে রোজা রেখে খেলছেন বাংলাদেশি তিন টাইগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ।অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনজনই। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ও পেয়েছেন তারা।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মর্তুজা নিজেই জানালেন বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা। শুধু তাই নয়, বিশেষ ধন্যবাদও তিনি জানিয়েছেন এই তিন ক্রিকেটারকে। জানা গেছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকেই তারা রোজা রেখে খেলা ও অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ দলের মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘রোজা রেখে খেলতে পারা আমার জন্য বড় এক অভিজ্ঞতা। এমন একটা ম্যাচে রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার।’

বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোজা রেখে খেলেছেন বলে জানান মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমি যখন নিয়ত করেছি, তখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। রিয়াদ ভাই আর মুশফিক ভাইর সাথে নিয়ত করেছিলাম।’

এত লম্বা সময় রোজা রেখে খেলা কতটা কঠিন ছিলো? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘না আমার খুব ভালো লেগেছে। কোনো কষ্ট অনুভব হয়নি। বিশেষত এমন দিনে ম্যাচ জিততে পেরে আরো বেশি ভালো লাগছে। ম্যাচ শেষে মাশরাফী ভাইও বলেছিলেন, আমরা রোজা রেখেছি বলেই আমাদের উপর আল্লাহর রহমত ছিলো।’

এবারে রোজা শুরুর আগেই দেশ ছাড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ছিল ত্রিদেশীয় সিরিজ। ৫ মে শুরু হয়েছিল এই সিরিজটি। ৬ ও ৭ মে থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিশ্বের কোনো দেশে ৬ মে ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে রোজা শুরু হয়েছে ৭ মে থেকে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ছিল রোজা। আর বাংলাদেশ দলের মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও  মেহেদি হাসান মিরাজ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রোজা রেখেই খেলা ও অনুশীলন চালিয়ে গিয়েছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ