সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন: আশরাফ আলী আকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের দুই দিন পূর্বেও ঢাকা-চট্টগ্রামসহ দেশের অনেক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন বোনাস না দেয়ার সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের ২ দিন পূর্বেও ঢাকা-চট্টগ্রামসহ অনেক এলাকার শ্রমিকরা বেতন বোনাস না পাওয়ার সংবাদ দুঃখজনক ও চরম অমানবিক। এমন সংবাদ জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

আশরাফ আলী আকন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে শ্রমজীবী মেহনতি নিন্ম আয়ের মানুষের পারিশ্রমিক ২৩ রমজানের পূর্বেই দেয়ার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। অনেক রাগব বোয়ালরা দুর্নীতি ও শ্রমিকদের ঘাম ঝড়ানো অর্থ দিয়ে বিদেশে বিলাসী ঈদ উদযাপনের প্রস্তুতি নিলেও শ্রমিকদের দিকে তাকানোর সময় তাদের নেই। শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মত পরিশোধ না করার কারণে দেশে বিভিন্ন সময়ে দুর্ভোগ নেমে আসে।

আগামী ২৪ ঘন্টার ভেতরে সকল শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করে সকলে যাতে একত্রে ঈদের আনন্দে শামিল হতে পারে এ জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ