শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুহাম্মদ হাসান (১৬) ও মুহাম্মদ রাকিব (১৭) নামের দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ ইজি বাইক জব্দ করলেও চালক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জ বাজারের নিকট ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার কুতুবা ইউনিয়নের এক নম্বার ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুহাম্মদ সিদ্দিকের ছেলে ও রাকিব বড়মানিকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কোরামতগঞ্জ এলাকার মৃত মফিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে হাসান ও রাকিব মোটরসাইকেলে চরফ্যাশন যাচ্ছিলেন। ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জ বাজারের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। হাসান ও রাকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম শাহিন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ