শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

খাগড়াছড়িতে গলা কেটে যুবককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাতে ঘরে ঢুকে মুহাম্মদ রফিক (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন।

সোমবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রমজান মাসে হোটেল বন্ধ থাকায় রফিক নিজ বাড়িতে ছিলেন। সোমবার রাতে তার ঘরে ঢুকে দুর্বৃত্তরা রফিককে গলা কেটে হত্যা করে চলে যায়। পরে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। হত্যাকারীদের আটক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ