শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় পুলিশ তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করেছে।

শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুর্যা সাটিয়াচড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের রাজিব মিয়ার ছেলে মনির হোসেন (২৮), শ্রীহরিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (২৮) ও পাইকপাড়া গ্রামের আবু সাইদ মীরের ছেলে হাবিব মীর (২৫)।

পুুলিশ জানায়, ৮-১০ জনের ডাকাত দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা সাটিয়াচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে রাত ২টার দিকে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌড়ে তিনজনকে গ্রেফপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করা হয়।

মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, রাতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ