মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার সকাল থেকে ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আসন থাকাসাপেক্ষে টিকিট বিক্রি চলবে। আগাম টিকিট বিক্রি উপলক্ষে কয়েকটি বাস কোম্পানি যাত্রীদের দাঁড়ানোর বিশেষ ব্যবস্থা করেছে।

ঈদের আগাম টিকিট নিতে বাস কাউন্টারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোররাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে ৩০ মের টিকিটের জন্য অপেক্ষা করছেন।

এর আগে ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

আগাম টিকিট বিক্রির প্রস্তুতি সম্পর্কে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মুহা. মোশাররফ হুসেন জানান, উত্তরবঙ্গের সব রুটের টিকিট বালুর মাঠসংলগ্ন কাউন্টার থেকে এবং দক্ষিণবঙ্গের টিকিট গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর কাউন্টার থেকে বিক্রি করা হবে। যাত্রীরা যাতে এসে শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের মতো গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারই একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

তারা আরও জানান, এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। ৩০ মে থেকে মানুষ বাড়ি যেতে শুরু করবে বলে আশা করছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ