মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিটন ও মুজিব নামে দুজন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাছিমা লুৎফর রহমান কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমানের স্ত্রী।

নাছিমার বড় ভাই ও তার নির্বাচনী সমন্বয়ক মোশাহেদ হোসেন জানান, রাতে উপজেলার ইক্তারপুর গ্রামে গণসংযোগ করেন তারা। তবে গণসংযোগে প্রার্থী অংশ নেননি। গণসংযোগ শেষে ইক্তারপুর বাজারে চা পান শেষে ফেরার পথে হামলা চালায় দুর্বৃত্তরা।

বাজার থেকে কিছুদূর যাওয়ার পর ২০-৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা, রড ও দা নিয়ে গাড়িবহরে অতর্কিতভাবে হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ৯টি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ