মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ওআইসি সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনাকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ তম ওআইসি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব জানান, সৌদি বাদশার আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগ দেয়ার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন মাসের শুরুতেই মক্কায় ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

সৌদি আরবও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ