সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

মাহে রমজানের নতুন গান 'বিশ্বাসের মিছিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিলিজ হয়েছে ইনভাইট নাশিদ গ্রুপের সংগীত পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী আনওয়ারুল কারীম মুস্তাজাবের নতুন নাশিদ ‘বিশ্বাসের মিছিল’। বুধবার (৯ মে) ইউটিউব চ্যানেল ‘কাতিব টিভি’ এ নাশিদটি রিলিজ করেছে।

নাশিদটিতে মুস্তাজাবের সাথে সহশিল্পী হিসেবে ছিলেন আব্দুর রহমান আল-আজাদ, শেখ এনাম, জুনেল মাসুদ, নাজিম কাউসার, সুফিয়ার বিন এনাম।

নাশিদটি লিখেছেন এবং সূর করেছেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব-এর অন্যতম শিল্পী আহমদ আব্দুল্লাহ। ভিডিও ধারনের কাজ করেছেন শিপন আহমদ ও আহমদ জালাল। এ ছাড়াও ভয়েস রেকর্ড এর কাজ করেছেন মাহফুজ আলম।

শিল্পী আনওয়ারুল কারীম মুস্তাজাব বলেন, ‘বিশ্বাসের মিছিল’ নাশিদটির জন্য আমি কাতিব প্রডিউস এন্ড ম্যানেজমেন্ট ইনাম বিন সিদ্দিককে ধন্যবাদ জানাই। আহমদ আব্দুল্লাহ ভাই, বুখুর আল আমিনের পরিচালক নুরুল আমীন ভাই (কাতার প্রবাসী) ও আবু উবায়দা ভাইকেও অনেক ধন্যবাদ।

মুস্তাজাব বলেন, ইনশাল্লাহ, সামনে আরো কিছু সংগীত আসছে সকলের কাছে দোয়া চাই। আপনারা ইনভাইট নাশিদ গ্রুপের সাথেই থাকবনে বলে কামনা করছি।

প্রসঙ্গত, প্রথম দিনেই ‘বিশ্বাসের মিছিল’ নাশিদটি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ান সৃষ্টি করেছে। এই নাশিদটির জন্য প্রশংসায় ভাসছেন আনওয়ারুল কারীম মুস্তাজাব।

নাশিদটি শুনতে"> ক্লিক করুন ...

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ