সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

জঙ্গিবাদ ও মাদরাসা শিক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের কোনো মাদরাসায় জঙ্গিবাদ শেখানো হয় না–সেখানে প্রকৃত ইসলামি শিক্ষা দেয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বুটেক্সের নবীনতম ব্যাচ ৪৫ এর নবীনবরণ ও ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০১৯’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ইন্টারনেটে সাইট ইন্টেলিজেন্সের তথ্য বাংলাদেশকে অস্থিতিশীল করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। জঙ্গিরা এখনো সক্রিয়। তবে সরকারের প্রচেষ্টা ও জনগণের সচেতনতায় বাংলাদেশ জঙ্গিবাদ থেকে বেশ দুরে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, সাবেক শিক্ষার্থী ও জামালপুর-৫ আসনের এমপি প্রকৌশলী মোজাফফর হোসেন, আইটিইটির সভাপতি প্রকৌশলী শফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম লিংকন।

জঙ্গিবাদ ও মাদরাসা শিক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ