মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর আল্লাদীপুর বাজার এলাকায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (০৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আল্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাকার ধামরাইয়ের কসমস এলাকায় পিকআপভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকার ধামরাই বেতারের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সদরের আলীনগর গ্রামের জনাব আলীর ছেলে মিঠু (৩৫) ও কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বাসিন্দা তৌহিদুল ইসলাম তুষার (২৭)।

মিঠু পিকআপভ্যানের মালিক। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন এবং তুষার নবীনগর থেকে পিকআপভ্যানে উঠেছিলেন মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে। তিনি ব্যাংকার বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ