মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

আফগান সরকার ছাড়াই ষষ্ঠ ধাপের আলোচনায় যুক্তরাষ্ট্র ও তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সরকারকে ছাড়াই কাতারের রাজধানী দোহায় ষষ্ঠ ধাপের শান্তি আলোচনা শুরু করেছে তালেবান ও মার্কিন সরকারের কর্মকর্তারা।

বুধবার তালেবান-এর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আফগানিস্তানে শান্তি স্থাপনে আলোচনা শুরু করছে দুই পক্ষ।

তিনি বলেন, দোহায় অনুষ্ঠেয় ৬ষ্ঠ রাউন্ড আলোচনায় আফগান সরকারকে যোগ দেয়ার অনুমতি দেয়া হয়নি। আলোচনায় তালেবান ও মার্কিন সরকার ছাড়া অন্য কোনো পক্ষ থাকতে পারবে না। তবে স্বাগতিক হিসেবে কাতারের কয়েকজন কর্মকর্তাকে থাকতে দেয়া হয়েছে।

তাৎক্ষনিকভাবে আলোচনা শুরু নিয়ে আফগানিস্তানে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। তবে এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছিল আফগানিস্তানে নিযুক্ত শান্তি দূত জালমাই খলিলজাদ চলতি মাসে তালেবান-এর সঙ্গে সাক্ষাৎ করতে দোহা সফর করবেন।

উল্লেখ্য, আফগানিস্তানে চলা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ অবসানে মার্কিন কর্তৃপক্ষের সাথে তালেবান-এর আলোচনা আয়োজন করছে কাতার। গত ফেব্রুয়ারি ও মার্চে ১১ দিন ধরে চলা পঞ্চম ধাপের আলোচনা বড় ধরণের কোনও অর্জন ছাড়াই শেষ হয়।

আগের ধাপের আলোচনায় শান্তি প্রক্রিয়ার খসড়া কাঠামো নিয়ে দুই পক্ষ একমত হয়। এরমধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে আফগান ভূখন্ডকে ব্যবহার করতে না দেয়ার বিষয়ে তালেবানদের প্রতিশ্রুতি রয়েছে। তবে বর্তমানে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ