শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সাংসদ হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের আরও চার এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুলতান মোহাম্মদ মনসুর, মোকাব্বির খান, জাহিদুর রহমানের পর ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরও অন্তত চারজন জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন দু’একদিনের মধ্যেই।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানিয়েছেন, কয়েকজন ইতোমধ্যেই সংসদে যোগাযোগ করেছেন। ২৯ এপ্রিলের মধ্যেই নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে আটটি আসন পায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। শুরু থেকেই নির্বাচনকে বর্জন করে নির্বাচিতরা শপথ নেবেন না বলে ঘোষণা দেয় জোট। যদিও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নিয়েছেন আগেই।

সর্বশেষ শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান। বাকী যে পাঁচজন নির্বাচিত আছেন তাদের মধ্যে চারজনেরই শপথ নেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ,দলের সিদ্ধান্ত না মেনে সংসদ সদস্যের শপথ নেয়ায় জাহিদুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের উদাহরণ দিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দল থেকে বহিষ্কার করলেও নির্বাচিতদের সংসদ সদস্য পদ থেকে যাবে।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ