সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ট্রাম্পের কারণে ইসলাম গ্রহণ করলেন আমেরিকান মনোবিজ্ঞানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমেরিকান মনোবিজ্ঞানী লিসা শানকিন। মুসলমানদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘৃণাত্মক বক্তৃতা এই আমেরিকান নারীকে ইসলামের ছায়াতলে আসতে সহায়তা করেছে।

লিসা শানকিন একজন সাবেক সাইকোথেরাপিস্ট। তিনি মনোবিজ্ঞানের ওপর শার্লট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেন।

সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন লিসা শানকিন। যা মূহুর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়।

তিনি তার ফেসবুকে পেজে লিখেছেন, ট্রাম্পের ঘৃণ্য বাগাড়ম্বরপূর্ণ উক্তি আমাকে একটি বছর আগে কুরআন নিয়ে অধ্যয়ন করতে পরিচালিত করেছে (বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মের অধ্যয়নের সময় যা আমার পড়া হয়নি) এবং ঘনিষ্ঠভাবে এটি অধ্যয়ন করছি। শানকিন ২০১৭ সালের জানুয়ারি থেকে হিজাব পরা শুরু করেন। এ দিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ২০১৭ সালের ২০ জানুয়ারি যে দিন ট্রাম্প শপথ নিবেন; সেই দিন থেকে আমার প্রকাশ্যে হিজাব পরা শুরু হবে।

সূত্র: ইলমফিড

এমএম/