মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত মঙ্গলবার বাংলাদেশ সরকারের টেলিযােগাযােগ মন্ত্রণালয় কয়েকটি সিদ্ধান্ত নেয়। যার কারণে বড় ধরনের খেসারত দিতে পারে গ্রামীনফোন গ্রাহকরা। প্রভাবশালী এই মােবাইল অপারেটরটিকে শাস্তি দিতে সরকারের উদ্যোগে শেষ পর্যন্ত কিনা খড়গ হয় গ্রাহকদের।

বর্তমানে যেকোনাে মােবাইল অপারেটরের সর্বনিম্ন কলরেট হচ্ছে মিনিটে ০.৪৫ টাকা। মূল্য সংযােজন ও অন্যান্য কর যােগ করলে সেটি বেড়ে দাঁড়ায় ০.৫৪ টাকা।

তবে বাজারের গড় কলরেটের চেয়ে গ্রামীণফোনেরটা এমনিতেই বেশি। বাজারের গড় কলরেট হচ্ছে ০.৭০ টাকা। সে ক্ষেত্রে গ্রামীণফোনের ডেটা বা উপাত্ত চার্জ বাড়ানাে হতে পারে।

তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাধর (এসএমপি) অপারেটর ঘােষণার বিধিনিষেধের আওতায় গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট বাড়ানাের সিদ্ধান্ত নেয়া হয়েছে ওই বৈঠকে। বৈঠকে গ্রামীণফোনের সেবার মান বাড়ানাের দাবির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুবা নতুন গ্রাহক পাওয়ার ক্ষেত্রে তাদের বাধার মুখে পড়তে হতে পারে।

গ্রামীণফোনের কলড্রপ ২ শতাংশের বেশি হতে পারবে না বলেও বিধিনিষেধে বলা হয়েছে। বিটিআরসির প্রতিবেদন বলছে, গত ৬ থেকে ৮ নভেম্বর গ্রামীণফোনের কলড্রপ ছিল ৩.৩৮ শতাংশ, যা তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

আধিপত্য বজায় রাখতে গ্রামীণফোনকে দেশজুড়ে বিজ্ঞাপন প্রচার না করতে বলা হয়েছে। এ ছাড়া নম্বর পরিবর্তন না করে অন্য অপারেটরে ব্যবহারের সেবা (এমএনপি) সুবিধার আওতায় গ্রামীণফোন ছাড়তে গ্রাহকদের সহজ করে দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ