মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডাক্তারদের ৮ পরামর্শ দিয়ে গেলেন ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনের বাংলাদেশ সফর শেষে আজ সোমবার সকালে দেশে ফিরে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ঢাকা ও থিম্পুর মধ্যে আরও যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা অনুসন্ধানের লক্ষ্যে এই সরকারি সফর করেন তিনি। সফরকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে গিয়েছিলেন তিনি। সেখানে দীর্ঘ বক্তব্য রাখেন প্রখ্যাত এ চিকিৎসক। বক্তব্যে ডাক্তারদের জন্য বেশ কিছু পরামর্শ দেন লোটে শেরিং। এসব পরামর্শের মধ্যে রয়েছে:-

১. সার্জন হওয়া বা না হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো সার্জন হওয়া।

২. আর ভালো সার্জন হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে।

৩. আমাদের সবার মতামত দেওয়ার অধিকার আছে। কোনও বক্তব্য ভুল বা সঠিক বলে চূড়ান্ত রায় দেওয়ার কিছু নেই, যেকোনও বিষয়ে ভিন্নমত থাকতেই পারে।

৪. আমরা রোগীর সঙ্গে সব সময় থাকি, কিন্তু রোগীরা সব সময় আমাদের সঙ্গে থাকে না। হয়তো একজন রোগী একবারই আসেন। সেজন্য প্রত্যেক রোগীর প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

৫. আমরা শুধু মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়ে কাজ করি। এটা মনে রাখতে পারলে তা হবে সেরা অর্জন।

৬. শিক্ষকেরা সবসময়ই শিক্ষার্থীদের জন্য আছেন। শিক্ষার্থীদেরও শিক্ষকদের জানতে ও বুঝতে হবে।

৭. উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই।

৮. নিজের সেরাটা দিন, বাকিটা আল্লাহই আপনাকে দেবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ