সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

জাপানের হাসপাতালে ভর্তি তাবলিগ জামাতের মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দাওয়াত ও তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ যুবায়ের হৃদরোগের চিকিৎসা নিতে জাপানের ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি আছেন।

মাওলানা মুহাম্মাদ যুবায়েরের ছেলে মাওলানা হানজালা আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ এপ্রিল  চিকিৎসা ও দাওয়াতের উদ্দেশ্যে একটি জামাতসহ জাপানে রওয়ানা করেন। রাজধানীর বনশ্রীর ডা. এখলাসউদ্দিনের পরামর্শে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় তার এনজিওগ্রাম শুরু হবার কথা রয়েছে।

তাবলিগের এ শীর্ষ মুরুব্বির সুস্থতার জন্য মাওলানা হানজালা দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এমএম/