মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ ফের বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তার জন্য সেন্টমার্টিনে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পাহারার অংশ হিসেবে সরকারিভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে এর আগেও বিজিবি সদস্য মোতায়েন ছিল। তবে ১৯৯৭ সালের পর ওইভাবে আর পাহারা ছিল না। এখন আবারো ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগের মতো আবারও বিজিবি মোতায়েন থাকবে। তাই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তে কোনো উত্তেজনা দেখা না দিলেও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক সময়ে সেন্টমার্টিনকে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার নিজেদের বলে দাবি করার চেষ্টা করে।

মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট (এমআইএমইউ) নামের দেশটির সরকারি একটি ওয়েব সাইটের মানচিত্রে বাংলাদেশের সেন্টমার্টিনকেও মিয়ানমারের মধ্যে চিহ্নিত করা হয়। বিষয়টি জানতে পেরে মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৯৩৭ সালে মানচিত্রে সেন্টমার্টিন ভারত উপমাহদেশের অংশ ছিল। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর সেন্টমার্টিন ওই সময়ের পাকিস্তানের অংশে ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেন্টমার্টিন বাংলাদেশের অংশ হয়।

সর্বশেষ ২০১৩ সালের ১৪ মার্চ সমুদ্রসীমা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (আইটিএলওএস) বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তির রায় দেন। ওই রায়েও সেন্টমার্টিনকে বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ