মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নেতানিয়াহু পশ্চিমতীরের কোনো পরিবর্তন আনতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্বজ্ঞানহীন বেনইয়ামিন নেতানিয়াহু পশ্চিমতীরের কোনো পরিবর্তন আনতে পারবে না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।

পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় ইসরায়েল। এরপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অঞ্চলটিকে নিজের দখলে রেখেছে অবৈধ ইহুদি রাষ্ট্রটি।

তিনি বলেন, ইসরায়েলি সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোট চাইতে নেতানিয়াহুর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এ সত্যের পরিবর্তন আনতে পারবে না।

রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন এ বক্তব্যেরই প্রতিধ্বনি করেন। তিনি বলেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো কি এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাবে কিংবা তারা উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে?

এদিকে নেতানিয়াহুর বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছেন বলে তারা দাবি করছেন।

প্রসঙ্গত, ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অধিকৃত পশ্চিমতীরের অবৈধ বসতিকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ