সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

মাউসের মধ্যেই আস্ত কম্পিউটার( ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্পবেরি পাই ব্যবহার করে ছোট্ট মাউসের মধ্যেই আস্ত এক কম্পিউটার বানিয়ে ফেলেছেন এক ব্যাক্তি। একটি মাউসের মধ্যে আস্ত কম্পিউটার তৈরী করে টেক দুনিয়ার নজর কেড়েছেন ঐ ব্যাক্তি। নাম ডিভাইসের রেখেছেন ‘দ্য কম্পিউটার মাউস'। মাউসের মাঝেই রয়েছে একটি ছোট ডিসপ্লে আর পাশে রয়েছে একটি কি-বোর্ড। প্রয়োজনে এই বি-বোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়।

ইউটিউবে  ‘Electronic Grenade' নামে একটি চ্যানেলে এই কম্পিউটার মাউসের ভিডিও প্রকাশ করা হয়েছে। মাউসের ভিতরে ব্যবহার হয়েছে একটি রাস্পবেরি পাই জিরো। থাকছে একটি 1 GHz প্রসেসার। তবে সাধারন মাউসের থেকে আকারে বড় ‘দ্য কম্পিউটার মাউস'। বিশেষ ভাবে থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে এই মাউস তৈরী করা হয়েছে।

মাউসের সামনে রয়েছে একটি দেড় ইঞ্চি OLED ডিসপ্লে। মাউসের নীচে বাঁ দিকে থাকছে একটি স্লাইডিং কি-বোর্ড।

এই কম্পিউটার ব্যবহার করে Miracarft গেম খেলে দেখিয়েছেন তিনি। পাওয়ার অন করার পরে ‘দ্য কম্পিউটার মাউস' বুট হতে ৪০ সেকেন্ড সময় লেগেছে। এছাড়াও কম্পিউটারে একাধিক টাইপিং এর কাজও করতে দেখা গিয়েছে এই ভিডিওতে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ