বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম ফজরের নামাজ পড়ানো হলো না মুফতি মাকছুদের

একদলীয় শাসন ব্যবস্থা দেশের জনগণের জন্য আতঙ্ক: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা নিঃসন্দেহ এ দেশের জনগণের জন্য একটা আতঙ্কের সংবাদ। মানুষ কখনো এক দলীয় শাসন মেনে নেবে না। এ দেশের মানুষ সব সময় প্রতিবাদ করেছে, বিজয় ছিনিয়ে এনেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করে যিনি বসে আছেন, তিনি ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন যে আর কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। সেজন্য আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা ‘বাকশাল’ নিয়ে কায়েম করার কথা ভাবছেন।

তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য খালেদা জিয়া সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু তিনি আজ কারাগারে। শুধু তাই নয় তিনি অসুস্থ। তার চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। আসুন আমরা সবার আগে তার মুক্তির জন্য সংগ্রাম করি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আলোচনা সভার সভাপতিত্ব করেন।

এ সভায় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ