ইসমাঈল আযহার: করাচির সুপরিচিত আলেম আল্লমা তাকি উসমানির গাড়িতে গতকাল অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করেছে। এ হামলায় তাকি উসমানির স্ত্রী এবংতার দুই ছেলে বেঁচে গেলেও শহিদ হয়েছেন দুইজন।
আল্লামা তাকি উসমানিকে এবং বিশ্বের মুসলিম উম্মাহ ও পাকিস্তানের জন্য তার কী কৃতিত্ব আছে? এ ব্যাপারে তাকি উসমানির ব্যক্তিত্ব, জীবনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।
আল্লামা তাকি উসমানি ইসলামি বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকেন। পৃথিবীর সমস্ত আলেম তার দিকে চেয়ে থাকেন। নতুন কোনো মাসলা মাসায়েল এলে তাকি উসামানির মতামত এবং সনদ না দেওয়া পর্যন্ত সেটা গ্রহণযোগ্যতা পায় না।
এ কারণে পৃথিবীর সমস্ত আলেম ওলামা তাকি উসমানিকে মুসলিম উম্মাহর অভিবাক হিসেবে সম্মান করেন। পাকিস্তানেও রয়েছে আল্লামা তাকি উসমানির বিশেষ সম্মান। যে কোন বিষয়ে তার মন্তব্যকে আলাদা গুরুত্ব দেয়া হয়।
মুফতি তাকি উসমানি ইসলামকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যিনি ধর্ম প্রচারকে উৎসাহিত করেছেন এবং প্রতিটি বিচার ব্যবস্থাকে ন্যায়ের পথে উন্নত করেছেন।
আল্লামা তাকি উসমানি শাইখুল হাদিস আল্লমা ইউসূফ বিন নুরীর দেখানো পথে ১৯৭৪ সালের পর থেকে কাদিয়ানীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। কাদিয়ানীদের অমুসলিম ফতওয়ার বিষয়ে আল্লামা তাকি উসমানি এবং মাওলানা সামিউল হক একটি নথি প্রস্তুত করেছিলেন। যেটা পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হয়েছিল।
১৯৪৩ সালের অক্টোবরে সাহরানপুরের দেওবান্দে জন্ম নেয়া মুফতি তাকি উসমানি বিশ্ববরেণ্য মুফতি শফি উসমানির সুসন্তান। মুফতি শফি উসমানি দেওবান্দের সেসকল আলেমের একজন যারা পাকিস্তান সংঘঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মুফতি শফি উসমানি মুহাম্মাদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ মাওলানা শিব্বির উসমানির নিকটাত্মীয়। তিনি কোরংগীতে দারুল উলুম করাচি প্রতিষ্ঠা করেন, যার বর্তমান মুহতামিম আল্লামা তাকি উসমানির বড় ভাই মওলানা মুহাম্মদ রফি উসমানি। যিনি ইতোমধ্যে পাকিস্তানের প্রধান মুফতির হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
মাওলানা তাকি উসমানি পাঞ্জাবের একটি বিদ্যালয় থেকে কুরআন হেফজ করে আরবি পড়ালেখার পাঠ চুকিয়ে এলএলবি এবং করাচি বিশ্ববিদ্যালয় ও পি ইউ ইউনিভার্সিটি থেকে এমএ ডিগ্রà§