বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো শিক্ষার্থী শুনলেন আজান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৫০ জন মুসলিম শহীদ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক আছেন অন্তত পাঁচজন। এমন বর্বরোচিত হামলায় শোকে কাতর বিশ্ববাসী।

এদিকে এ হামলার প্রতিবাদ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটির সরকার ও সাধারণ জনগণ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে চলেছে।

এমন এক কর্মসূচীর অংশ হিসেবে ক্রাইস্টচার্চে অবস্থিত নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজান শোনার আয়োজন করে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই শুনছেন মধুর আজান।

শিক্ষার্থীদের দাঁড়িয়ে আজান শোনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় শত শত শিক্ষার্থী দাঁড়িয়ে আজান শুনছেন নিহতদের শ্রদ্ধা জানাতে।

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এর ব্যাপক প্রশংসা করছেন। কেউ বলছেন, সন্ত্রাসীর কোন ধর্ম নেই, সবার আগে আমাদের বড় পরিচয় আমরা মানুষ।

আবার কেউ লিখেছেন, নিউজিল্যান্ডের শিক্ষার্থীদের স্যালুট জানাই এমন উদ্যোগ নেয়ার জন্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ