শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

মারকাজুত তানযীল; যেখানে ফোটে কুরানের ফুল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান

কাতারের প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের বাংলাদেশি খতিব হাফেজ কারী মাওলানা সাইফুল ইসলাম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদরের নয়নপুর পৌরসভার বাসিন্দা ডা. ওয়ালিউর রহমানের সন্তান।

স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি মাদরাসায় ভর্তি হন। দেশের খ্যাতিমান কোরআনে হাফেজ মাওলানা আবদুল হকের কাছে হিফজুল কোরআন সম্পন্ন করেন। ২০১১ সালে দাওরা হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১২ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। স্কলারশিপ নিয়ে কাতার ইউনিভার্সিটিতে গমন করেন। ২০১৭ সালে সেখান থেকে ইসলামিক স্টাডিজে অনার্স সম্পন্ন করেন।

মধ্যপ্রাচ্যের উন্নত দেশ কাতারের আমিরের ( প্রেসিডেন্ট) রাজকীয় প্রাসাদ মসজিদে নিয়মিত খুতবা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। সাফল্যের গল্পটা শুরু হয় ২০০৪ সালে। সে বছর দুবাই হলি কোরআন অ্যাওয়ার্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি।

এরপর ২০১০ সালে আসে আরো বড় সাফল্য। জর্দানে ৬০টি দেশের সম্মিলিত তাফসিরুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করে ছিনিয়ে আনেন প্রথম স্থানের মুকুট। তখন তিনি বাংলাদেশে দাওরায়ে হাদিসের ছাত্র।

২০১৭ সালের ২৯ জুলাই প্রথমবারের মতো খুতবা দেন কাতারের প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদে। রাজপরিবার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মুগ্ধ হন তার খুতবায়। জানানো হয়, তিনিই এখন থেকে কাতার আমিরের প্রাসাদের নিয়মিত খতিব। সেই থেকে এ গুরুদায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশের কৃতিসন্তান হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম।

বিদেশে অবস্থানরত হাফেজ সাইফুল ইসলাম ভুলে যাননি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। দেশের হাফেজদের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মতো মানসম্পন্ন করে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেছেন এক প্রতিষ্ঠান।

মারকাজুত তানজিল আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল নামে ঢাকার শনির আখড়ায় আন্তর্জাতিক মানের কওমি ও হিফজুল কোরআন মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।

মারকাজুত তানযীলে রয়েছে ১. আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগ। এ বিভাগে অধ্যয়রত শিশু কিশোররা আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে গড়ে উঠেন। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতà§