শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

ট্রাঙ্ক বন্দী ভালবাসা...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সানাউল হক সানি
সাংবাদিক

ঘটনাটি শুনেছেন নিশ্চয়ই! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রাঙ্কের মধ্যে নবজাতকের সন্ধান মিলেছে। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। সন্তানের মা হাসপাতালে ভর্তি হলেও জন্মদাতা পলাতক। দু'জনেই জাবির শিক্ষার্থী। প্রশ্ন উঠতেই পারে, এ মৃত্যুর দায় কার?

অবাক করা তথ্য হলেও প্রতিবছর দেশে ১৫ থেকে ২০ লাখ এবরশন করানো হয়। আর এমআর করা হয় ৫ থেকে ৬ লাখ। সবমিলিয়ে প্রতিবছর বাচ্চা নষ্টের পরিমাণ ২০ থেকে ২৫ লাখ। যেখানে দেশে মোট গর্ভের সংখ্যাই ৫০ থেকে ৫৫ লাখ।

রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালেই রাস্তাঘাটে, ডাস্টবিনে শতাধিক অজ্ঞাত নবজাতকের লাশ পাওয়া গিয়েছিল। আর কত লাশ যে রাতের আধারে শিয়াল/কুকুরের খাদ্য হয় তা হিসেবের বাইরে।

বিষয়টি উদ্বেগজনক হলেও সত্যি। রাজধানীতে লিভ টুগেদারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি বৃদ্ধি পাচ্ছে এবরশনের সংখ্যাও। কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছিনা।

সবচেয়ে চিন্তার দিক হল, এবরশন পরবর্তী জটিলতায় মাতৃমৃত্যুর হারও বাড়ছে। ঘটছে আত্নহত্যার ঘটনা। অবিবাহিত তরুণীরা লোকলজ্জার ভয়ে অসুস্থ হলেও চিকিৎসা করান না। পরে হতাশা জেকে বসলে সমাধান খোঁজেন আত্নহত্যায়।

যে দেশে তরুণ-তরুণীরা ১৪/১৫ বছরে সেক্সুয়াল ম্যাচুরড হয়, সেখানে বিয়ের বয়স সরকারীভাবে ১৮/২১ বছর। আর স্বাবলম্বী হয়ে বিয়ে করতে ৩০/৩২ বছরও পার হয়ে যায়। হাস্যকরও বটে। এ নিয়ে কোনও প্রচারণা হয়না। এই এবরশন আর এমআর ঠেকানোর জন্য কোনও বহুজাতিক কোম্পানিকে এগিয়ে আসতে দেখিনা।

উল্টো কাছে আসার সাহসী গল্পের চিত্রনাট্য হয়। কাড়ি কাড়ি টাকা ঢালে বহুজাতিক কোম্পানিগুলো। তরুণ-তরুণীদের পৃষ্ঠপোষকতা করে অনেক কাছে আসতে। কিন্তু এই কাছে আসার গল্পের পিছনের গল্প কেউ তুলে ধরেনা। তুলে ধরে না ধর্ষণ, এবরশনের গল্পগুলোও।

পৃথিবীতে আগমনের বছর না পেরোতেই ধর্ষণের শিকার হওয়া শিশু, ছয়তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দেওয়া নবজাতক, শিয়াল-কুকুরেরর খাদ্য হতে যাওয়া ডাষ্টবিনে পরে থাকা নিস্পাপ মুখগুলোর গল্প দিয়ে কেউ চিত্রনাট্য লিখবেনা।

এখানে সস্তা প্রচার নেই। নেই বহুজাতিক কোম্পানিগুলোর কোটি টাকার বিজনেস পলিসি। কাছে আসার সাহসী গল্পগুলো সাহসীই হয়...তবে একটি সাহসী গল্পের আড়ালে অনেকগুলো গল্প থাকে যা কখনোই কোথাও প্রকাশিত হয়না।

যারা বিবাহবহির্ভূত সম্পর্কে বিশ্বাসী তাদের সঙ্গে কোনও ডিবেট নেই।

লেখক: স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সময়।

(ফেসবুক থেকে সংগৃহীত)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ