বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

স্ত্রীর ভালবাসা পরীক্ষা করতে মাঝ-রাস্তায় স্বামী, পিষে দিল ট্রাক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভালবাসা পরখ করার জন্য বোকামির কাণ্ড ঘটিয়ে প্রাণ গেলো চীনা প্রেমিকের।ঘটনাটি ঘটেছে চীনের ঝিয়াং প্রদেশে। স্ত্রীর ভালবাসা পরখ করতে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন প্যান নামের এক ব্যক্তি।

ট্রাফিক ক্যামেরার ফুটেজে দেখা যায়, বারবার তাঁকে টেনে আনার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়ানো যায়নি। শেষ পর্যন্ত ট্রাকের ধাক্কায় জখম হন তিনি৷ ফুটেজে দেখা যায়, ট্রাকের ধাক্কা খাওয়ার পর স্বামীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান স্ত্রী।

পুলিশ অফিসার ঝেং শিয়াও বলেন, প্যান স্ত্রীর ভালবাসা পরীক্ষা করতেই এমন কাণ্ড বাঁধিয়েছিলেন। ঝোউ তাঁর স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন ৷ ট্রাকের ধাক্কায় গুরুতর জখম স্বামীকে অ্যাম্বুলেন্সে করে তিনিই হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, প্যানের অবস্থা এখনও সঙ্কটজনক। মাল্টিপল বোন ইনজুরিতে ভুগছেন তিনি। তবে পুলিশকে প্যান বলেন, ‘‘আমি দেখছিলাম, ও আমাকে বাঁচাতে আসে কিনা?’’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ