ইলিয়াস মশহুদ
খবরটি শোনার জন্যে মোটেই প্রস্তুত ছিলাম না। আমি কেনো- কেউ না। বাদ আসর আমাদের শোনতে হল- অপ্রিয় সত্য এক সংবাদ; দরগাহে হযরত শাহজালাল রাহ. মাদরাসার মুফতি ও মুহতামিম, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আমাদের অভিভাবক, সেরেতাজ হযরত মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া রাহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিজিউন।
গতকাল সোমবার (১১ মার্চ) বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।
মুফতি আবুল কালাম যাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।
সিলেটের খ্যাতিমান এ আলেম দীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মুফতি আবুল কালাম যাকারিয়া জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ইমামসাবখ্যাত শহর কুতুব আল্লামা হাফিজ আকবর আলী রাহ.'র একান্ত শিষ্য ছিলেন। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
মাওতুল আলিমে মাওতুল আলমে। ওহে পৃথিবী! তুমি কি জানো না- তুমি মৃত? তোমার মৃত্যু হয়ে গেছে! ওহে প্রাণহীন নশ্বর ভূমি? তোমাতে এই আমি থেকে আর কী লাভ? তুমি না মৃত!
ঝরে পড়লো একটি নক্ষত্র। ইলমে হাদিসের উজ্জ্বল এক তারকা। একজন অভিভাবক। হারিয়ে ফেলেছি লেখার ভাষা। আমি আজ অভিভাবকহারা। আমি হতবাক। আমি নির্বাক।
মানুষ মরণশীল। সবাইকে মরতেই হবে একদিন। এ আল্লাহর চিরবিধান। মরা লাগবেই। জোর করে কেউ এ ধরায় চিরকাল থাকতে পারবে না। আজরাঈল আ.’র থাবা থেকে কেউ রেহাই পাবে না। নির্ধারিত সময়ে তাঁর কাছে ধরা দিতেই হবে। এছাড়া কোনো উপায় নেই। পালানোরও পথ নেই। কারণ, মৃত্যু অবধারিত এক বিষয়। তবে কেউ মরবে আগে, কেউ পরে। বিধাতার খাতার ক্রমাণুসারে।
জগতে যাদেরই আগমন হবে, প্রস্থান এক সময় তার ঘটবেই। প্রতিদিন কতো শতো মানুষ এই পৃথিবীতে শুভাগমন করছে আবার প্রà