বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

দাওয়াতুল হকের কাজ সারাবছর চালিয়ে যাব: খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী বলেন, মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় আমিরে দাওয়াতুল হকের সোহবত গ্রহণ করতে এসেছি। এখানে আমাদের আমির আমাদের ডেকে আনেন অঙ্গিকার নেওয়ার উদ্দেশ্যে। আমি অঙ্গিকার করছি, দাওয়াতুল হকের কাজ আমি সারাবছর চালিয়ে যাব ইনশাআল্লাহ!

শনিবার (৯ মার্চ) দাওয়াতুল হক বাংলাদেশের ২৪তম মারকাজি ইজতেমায় তিনি এ কথা বলেন।

মাওলানা আইয়ুবী বলেন, আমি মুরুব্বিদের কাছে দোয়া চাই। আমাদের সকলের ওপর যে দায়িত্ব আছে আামরা তা বাস্তবায়ন করব। সারাদেশে শিরক, বিদয়াতের যে ছড়াছড়ি চলছে, আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে তা দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ।

ইজতেমা উপলক্ষ্যে সুন্নতের আমলি মশক, দেশ-বিদেশের আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, জিকির এবং দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচি করা হয়।

মারকাজী ইজতেমায় দাওয়াতুল হক বাংলাদেশের সব হালকার আমীর, নায়েবে আমীর, কর্মীবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ সবস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশ বরেণ্য আলেম-উলামা ও পীর-মাশায়েখরা ইজতেমায় উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ