মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দিলুরোড মাদরাসায় দেওবন্দের মুহাদ্দিস আসছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নিউ ইস্কাটন দিলুরোডে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলুরোড মাদরাসার খতমে বুখারী উপলক্ষ্যে ওয়াজ ও দুআর মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল ৮ মার্চ শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত।

দুআর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এম.পি।

আলহাজ্ব মোখলেসুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল বাতেন ও মাওলানা ইমাদুদ্দীন প্রমুখ ওয়াজ পেশ করবেন।

বুখারী শরীফের সর্বশেষ দরস প্রদান ও দুআ পরিচালনা করবেন ভারতের দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাবীবুর রহমান আজমী।

দিলুরোড মাদরাসার মুহতামিম, মুফতি সালাহ উদ্দিন সকলকে আন্তরিকতার সঙ্গে দুআর মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে ইলমে ওয়াহী ও হাদীসের চর্চা জারী রাখাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশেষ দ্রষ্টব্য, ৮ মার্চ সকাল ৮টায় দিলুরোড মাদরাসায় আল্লামা হাবীবুর রহমান আজমী সকল ছাত্রের উদ্দেশ্যে বিশেষ দরস প্রদান করবেন। উক্ত দরসে যে কোন মাদরাসার মেশকাত-দাওরার তালিবে ইলম ও আলেম-উলামাদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ