মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়ায় চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ 'ইসলামি বইমেলা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ১৮ তম ইসলামি বইমেলা। এ বছর মেলায় দেশ-বিদেশের ২৩টি প্রকাশনা প্রতিষ্ঠান ৪২৫০ টি বিষয়ের ওপর কয়েক কোটি বই প্রকাশ করেছে। মার্চ মাসের ৩ তারখি পর্যন্ত মেলা চলবে বলে জানায় আয়োজক কমিটি।

মিশর, সৌদি আরব এবং ব্রুনেইসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রকাশকদের উপস্থিতি মেলায় বিপুল পরিমাণে ইসলামি বই প্রকাশ করেছে।

আয়োজক কমিটির প্রধান মাহমুদ আনিস বাসওয়াদান তুরস্কের আনাদুলু এজেন্সিকে বলেন, এই মেলা দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বইমেলা, যা ইসলামি বইয়ের জগতে আলোড়ন সৃষ্টি করে আসছে।

গত বছর  কয়েক লক্ষ দর্শক-পাঠক মেলায় উপস্থিত হয় এবং চলতি বছরে সেই সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন তারা।

মেলায় আসা শিক্ষার্থী আফিফাহ জাকিয়া বলেন,  এই মেলায় বিপুল পরিমাণে ইসলামি বই প্রকাশ করা হয়, এ কারণে আমি প্রতিবছর মেলায় আসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ