সাজিদুল ইসলাম সাজিদ
হস্ত বা ইলাস্ট্রেশন ব্যবহারের মাধ্যমে অক্ষর সাজানোর যে শৈল্পিক প্রক্রিয়া দর্শকের দৃষ্টির সাথে সাথে চিত্তকেও প্রফুল্ল করে, সেই নান্দনিক শিল্পের নামই হচ্ছে ক্যালিগ্রাফি। এ ক্যালিগ্রাফির ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন আমাদের বাংলা ক্যালিগ্রাফির ইতিহাসও।
বাংলা ক্যালিগ্রাফির নিদর্শন মেলে প্রাচীন মুদ্রা বা প্রস্তরখণ্ডে। সে আমলে বাংলা লেখা হতো সংস্কৃতি ও ব্রাহ্মী লিপিতে।
সুলতানি মুঘল আমলে বাংলা লিপিতে পরিবর্তন সাধিত হয়। বাংলা হরফের উচ্চারণের সুবিধার্থে ও আরবি ভাষার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে সূচনা হয় বাংলা লিপির। পরবর্তীতে ক্ষেত্র বিশেষে সংযোজন বৃদ্ধি পেয়ে বর্তমান বর্ণমালার উদ্ভব ঘটে।
বাংলা ক্যালিগ্রাফির সংজ্ঞা প্রদানে ক্যালিগ্রাফি গবেষক মোহাম্মদ আব্দুর রহীম বলেন, ‘শিল্পকলার শর্ত মেনে যে হস্তলিপি করা হয়, তাকে বাংলা ক্যালিগ্রাফি বা বাংলা লিপিকলা বলা হয়।’ বাংলা ক্যালিগ্রাফির বিস্তারিত সংজ্ঞা প্রদান করেন বাংলা ক্যালিগ্রাফি গবেষক আরিফুর রহমান স্যার। তিনি বলেন, 'ক্যালিগ্রাফি হল ছন্দোবদ্ধ অক্ষরনৃত্যের বহিঃপ্রকাশ।
বর্ণ বা বর্ণমালা দিয়ে বিন্যাসিত সুন্দর হাতের লেখা বা হাতের লেখার বিদ্যাই হলো ক্যালিগ্রাফি। আর বর্ণমালা বাংলা হলে বাংলা ক্যালিগ্রাফি,আরবি হলে আরবি ক্যালিগ্রাফি' কিংবা চীনা ভাষায় হলে 'চায়নিজ ক্যালিগ্রাফি।
একই মত পোষণ করে আধুনিক বাংলা ক্যালিগ্রাফির প্রবক্তা ‘মাহাবুব মুর্শিদ’ বলেন, ‘ক্যালিগ্রাফি হল অক্ষর বা কতগুলো সত্যাশ্রয়ী বাক্যকে সুন্দর ও নিখুঁতভাবে সাজানো। যার প্রতিটি অক্ষরের সৌন্দর্য, নান্দনিকতা ও দৃষ্টিনন্দন বর্ণবিন্যাস এক অনাবিল আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। আর আধুনিক ক্যালিগ্রাফি চর্চায় ক্যানভাসে অক্ষরের রেখা ও রঙয়ের দারুণ ছন্দ তৈরী করে।
অল্প শব্দ ব্যবহার করে বিস্তীর্ণ অর্থ প্রকাশের শৈল্পিক মাধ্যম বাংলা ক্যালিগ্রাফি। বাংলা ভাষার শব্দশৈলী, শব্দের ঝংকার এবং এর নান্দনিক প্রকাশের মাধ্যম যে এতো বিচিত্র হতে পারে তা বাংলা ক্যালিগ্রাফি ছাড়া অনুধাবন করা সম্ভবপর নয়।
বাংলা ভাষার সৌন্দর্য, কল্পনা, হৃদয়াবেগ ও সমাজ জীবà