আমিন ইকবাল
ঘড়ির কাঁটা সকাল সাতটা ছুঁই ছুঁই। পূবাকাশে নবাগত সূর্যের উঁকিঝুঁকি। একঝাঁক তরুণ আলেম লেখক-সাংবাদিক দাঁড়িয়ে আছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিম পাশের গলিতে। তাদের চোখে-মুখে আনন্দের ঝিলিক, মন-হৃদয়ে উৎসাহের ছাপ।
দিনটি ছিল শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯। নির্ধারিত স্থানে ‘স্বাধীন’ পরিবহনের তিনটি বাস দাঁড়িয়ে আছে। ঝকঝকে বাসের সামনে সাঁটানো হলো ব্যানার। সেখানে বড় করে লেখা- ‘সাহিত্য ও আনন্দ ভ্রমণ ২০১৯’।
তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আয়োজনে প্রতি বছরের মতো এবারও একদিনের বাঁধভাঙা আনন্দে হারিয়ে যেতে প্রস্তুত দেড় শতাধিক লেখক-কবি-সাংবাদিক।
গাড়িতে উঠার আগেই নিবন্ধিত লেখকদের ব্যাজ বা ডেলিগেট কার্ড পরিয়ে দিলেন দায়িত্বশীলরা। সঙ্গে কাঁচা গোলাপ ও রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। সাত-সকালে তাজা ফুলের উষ্ণ অভ্যর্থনায় বিমোহিত সবাই। ঠিক আটটায় গাড়ি চলতে শুরু করল।
গন্তব্য গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। পথে মহাখালী ও টঙ্গী থেকেও উঠলেন অনেকেই। তিনটি গাড়িতে দেড় শতাধিক নবীন-প্রবীণ লেখকের বহর। বেশ আনন্দ-উৎসাহে এগিয়ে চলছে গাড়ি। টঙ্গী পেরুনোর পরই শুরু হয় ভ্রমণের আনুষ্ঠানিকতা।
ইতোমধ্যে অবশ্য সকালের নাস্তাপর্ব সেরে নেয় সবাই। নাস্তায় ছিল- পরোটা, হালুয়া ও সিদ্ধ ডিম। সঙ্গে বোতলজাত ফ্রেস পানি।
নাস্তা শেষে সবার হাতে তুলে দেয়া হয় অনুষ্ঠান সূচি। শুরুতেই ‘সাধারণ জ্ঞান’ প্রতিযোগিতা। সবাইকে প্রশ্নপত্র দেওয়া হয়। ‘ফোরাম কমিটিকে জানি’ শিরোনামে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রশ্ন ২০টি। ফোরামের নির্বাহী সদস্য ছাড়া সবার অংশগ্রহণের সুযোগ। গাড়ি থেকে নামার আগেই জমা দিতে হবে উত্তরপত্র।
মজার ব্যাপার হলো- পারস্পরিক কথাবার্তা বলে দেয়া যাবে উত্তর! ফলে যাত্রার পুরো সময়টা আলাপে-আলোচনায় মুখর হয়ে ওঠে। কে কার থেকে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে- এই তৎপরতায় ব্যস্ত সবাই। এতে গাজীপুর চৌরাস্তার দীর্ঘ যানজটও টের পাননি অনেকেই।
সাফারি পার্কে পৌঁছতে পৌঁছতে বেজে যায় প্রায় এগারোটা। গাড়ি থেকে নেমে প্রথমে ভাড়া করা রিসোর্টে হাজির হন সবাই। নির্ধারিত রুমে সামানপত্র রেখে একত্রে জড়ো হয়ে বসেন লেখকরা।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ ও বর্তমান সভাপতি জহির উদ্দিন বাবর সংক্ষিপ্ত ব্রিফিং দেন। সঙ্গে সবাইকে দেওয়া হয় ‘র্যাফà