মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিড়ি সিগারেট পানে অজু ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাজুল ইসলাম জালালী

প্রশ্ন: অজু থাকা অবস্থায় কেউ যাদি বিড়ি-সিগারেট, হুক্কা বা এ জাতীয় ধূমপান করে থাকে তাহলে কি তার অজু ভেঙ্গে যাবে?

উত্তর: আমাদের যেনে রাখা দরকার-অজু ভঙ্গের কারন ৭টি- ১। মল-মূত্রের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া (ময়লা, পানি,রক্ত, বাতাস, বা অন্যকিছু) ।
২। মুখের লালার সঙ্গে রক্ত আসা (লালার সামান বা বেশী, কম হলে অজু ভাঙ্গে না)।
৩। হেলান দিয়ে গভীর ঘুম।

৪। পাগল হওয়া।
৫। মাতাল হওয়া।
৬। জ্ঞান হারিয়ে ফেলা।

৭। নামাজে উচ্চ স্বরে হাঁসা ( জানাজার নামাজে নয় )।
মূল কথা হলো শরীর থেকে কোন নাপাক বেরহওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়া। ধুম পান দ্বারা শরির থেকে নাপাক বেরও না, আর বের হওয়ার পরিস্থিতিও তৈরি হয় না। ধুমপানে অপরাধ আছে কিন্তু অজু ভাঙ্গে না।

সূত্র: ফতোয়ায়ে আলমগিরি-১/১২, ফতোয়ায়ে হক্কানি-২/৫১৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ