আবদুল্লাহ তামিম
ইশতিয়াক আহমদ। ঔপন্যাসিক, লেখক ও সম্পাদক। পাকিস্তানে এ নামেই তিনি খ্যাত। যিনি আট শতাধিক কিশোর গোয়েন্দা কাহিনির জনক। তার হাত ধরেই পাকিস্তানে সূচনা হয়েছিলো কিশোর গোয়েন্দা উপন্যাসের পথচলা। পাকিস্তানের ইসলামি পাঠক মহলে ইশতিয়াক আহমদের রয়েছে আরও এক পরিচয়—আবদুল্লাহ ফারানি।
এটি তার ছদ্মনাম। যিনি জীবনের মাঝ বয়সে এসে ইসলাম নিয়ে লেখালেখি শুরু করেন। শিশু-কিশোরদের জন্য তাঁর কলম শানিত হয় ইসলামের সৌন্দর্য বর্ণনায়। ইসলামের ইতিহাস, সাহাবিদের জীবনগল্প শিশুসাহিত্যে তুলে আনেন উর্দুভাষায়।
সম্পাদনা করেন শিশুতোষ সাপ্তাহিক ম্যাগাজি ‘বাচ্চুঁ কা ইসলাম’। জীবনের শেষ সময় পর্যন্ত এ পত্রিকাটির সম্পাদনা করেন। তার সম্পাদনায় ম্যাগাজিনটি বিরল পাঠকপ্রিয়তা অর্জন করে। লক্ষ কপি ছাড়িয়ে যায় সার্কুলেশন।
জীবনপথের যাত্রা: মরহুম আবদুল্লাহ ফারানির জন্ম ভারতের পানিপতে। ১৯৪১ সালে। দেশভাগের সময় পরিবারের অন্যদের সাথে পাকিস্তান হিজরত করেন। সেই থেকে তিনি পাকিস্তানে। সেখানেই বেড়ে ওঠা। লেখাপড়া। কর্মজীবনে তিনি লেখালেখিকে পেশা হিসাবে বেছে নেন। বেড়ে ওঠেন দেশের জং শহরে।
না-ফেরার দেশে যাত্রা: ২০১৫ সালে আবদুল্লাহ ফারানি করাচি বইমেলায় নিজের সর্বশেষ প্রকাশিত বই ‘ইমরানের ফেরা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে করাচি বিমানবন্দরে হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেন।
পড়াশোনা: আবদুল্লাহ ফারানি এফএসসি পর্যন্ত পড়াশোন করেন। তাঁর আত্মজীবনী ‘আমার জীবনগল্প’ বইয়ে তিনি লেখেন, আলোর ব্যবস্থা না-থাকায় রাস্তার পাশের লাইটের আলোতে পড়াশোনা করেছি’।
‘বাচ্চুঁ কা ইসলামে’র সম্পাদনা: ‘বাচ্চুঁ কা ইসলাম’ পাকিস্তানের দৈনিক ইসলামের জনপ্রিয় সাপ্তাহিক প্রকাশনা। এ ম্যাগাজিনটি ২০০৩ সালে প্রথম প্রকাশিত হয়। আবদুল্লাহ ফারানি শুরু থেকেই এর সম্পাদনার দায়িত্ব পালন করেন।
তার অধীনে ম্যাগাজিনটির সাত শ’ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রকাশনাটি শিশু-কিশোর ছাড়াও বড়দের মাঝেও জনপ্রিয় ওঠে। উর্দুভাষার শিশুসাহিত্যেও রয়েছে ম্যাগাজিনটির বড় অবদান। ২০১৪ সাল পর্যন্ত আবদুল্লাহ ফারানি ‘বা