সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

এপ্রিলে ৪০তম বিসিএস প্রিলিমিনারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেয়া যায় সে জন্য পরিকল্পনা করছে পিএসসি। এ বিষয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক বলেন, এ বছরের এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে।

যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি।

পিএসসি সূত্র মতে, ৩৭তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন-ক্যাডার নিয়োগ, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার দিন নির্ধারণ, ৩৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করা এবং ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা নিয়ে কাজ করছে পিএসসি।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এই বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ