শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

সাফারি পার্কে লেখক ফোরামের ভ্রমণ ২৬ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এবারও দিনব্যাপী সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে।

আগামী ২৬ জানুয়ারি (শনিবার) গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে এই ভ্রমণ হবে। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন।

এবারের আনন্দ ভ্রমণে বিশেষ আর্কষণ থাকবে সাফারি পার্কের নয়টি রাইড ব্যবহারের সুযোগ। মনোমুগ্ধকর সব রাইড ব্যবহারের মাধ্যমে খুব কাছ থেকে দেখা যাবে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, মায়া হরিণ, হাতি ইত্যাদি বন্যপ্রাণী।

এসব প্রাণী থাকবে খোলা বনে, আর আপনি মিনিবাস কিংবা জিপে করে তাদের কাছ ঘেঁষে ঘুরে বেড়াবেন। বিশাল আয়তনের বনে গাড়ি ছুটে চলবে। প্রাণীগুলো নিরিবিলি আপন পথে হেঁটে চলবে। কখনও কখনও গাড়ির সামনে এসে দাঁড়াবে। তখন চাইলে বাঘ-সিংহ-হরিণের সঙ্গে নিজেকে ক্যামেরায় বন্দী করতে পারবেন সহজেই।

এছাড়াও সাফারি কিংডমে ঘুরে দেখতে পারবেন ম্যাকাও ল্যান্ড। এতে আছে নীল-সোনালি ম্যাকাও, সবুজ ম্যাকাও, আফ্রিকান গ্রে প্যারট, টিয়া, পেলিকেন, লুটিনো রিংনেক প্যারাটসহ প্রায় ৩৪ প্রজাতির পাখি।

ম্যাকও ল্যান্ডের পাশেই মেরিন অ্যাকুরিয়াম। এতে রয়েছে ২০ প্রজাতির মাছ। ক্রোকোডিল ফিস, টাইগার ফিস, লুকিয়ে থাকা ব্ল্যাক গোস ও অস্কার। আরও রয়েছে চিকলেট মাছ- যা ২০ সেকেন্ড পরপর রং পরিবর্তন করে।

এছাড়াও রয়েছে প্রজাপতি সাফারি। যেখানে প্রায় ২৬ প্রজাতির প্রজাপতি রয়েছে। এখানে রয়েছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, ফ্যান্সি কার্প গার্ডেন, জিরাফ ফিডিং স্পট, আইল্যান্ড, বোটিং ও লেইক জোন। তাছাড়া অর্কিড হাউজ, শকুন ও পেঁচা কর্নার, এগ ওয়ার্ল্ড, ক্যাঙারু, হাতি শো গ্যালারিও রয়েছে এই পার্কে। এর সবকিছুর খরচ বহন করবে লেখক ফোরাম।

ভ্রমণকে আরও উপভোগ্য করতে পার্কের প্রধান ফটকের কাছেই ভাড়া করা হয়েছে মনোরম রিসোর্ট। সেখানে অনুষ্ঠিত হবে সাহিত্য ও আনন্দ প্রতিযোগিতা।

উপস্থিত ছড়া লেখা, হাসিভরা ধাঁধাঁ, সাধারণ জ্ঞান, ইসলামি সঙ্গীত, লেখক যখন গায়ক, যেমন খুশি তেমন বলা, চেয়ার খেলা, বিস্কুট দৌড় এবং শরীর চর্চামূলক অন্যান্য আনন্দ খেলা। ফুটবল-ক্রিকেট তো থাকছেই।

প্রতি পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। তাছাড়া ভ্রমণে অংশ নেয়া প্রত্যেকের জ