মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বদলালেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়াও আরও কয়েকজন মন্ত্রীকে সরানোর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমান এক রাজকীয় ডিক্রিতে এ পরিবর্তনের আদেশ দেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের পর সৌদি সরকার ব্যবস্থায় এটা বড় ধরনের পরিবর্তন।

জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে পদচ্যুতে করে সেখানে প্রাক্তন অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছর দুর্নীতিবিরোধী অভিযান চলাকালে ইব্রাহিমকে আটক করা হয়েছিল।

আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ ন্যাশনাল গার্ডেও পরিবর্তন আনা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্ষমতাশালী এই পদটিতে প্রধান প্রিন্স আব্দুল্লাহ বিন বানদারকে বদলে মুসাইদ আল-আইবানকে আনা হয়েছে।

এছাড়া নতুন মন্ত্রণালয় মহাকাশ গবেষণা সংস্থাতেও পরিবর্তন এনেছে সৌদি সরকার।

নতুন নিয়োগ পাওয়া সবাইকে যুবরাজের গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন সৌদি সমর্থক গবেষণা সংস্থা দ্য এরাবিয়া ফাউন্ডেশনের প্রধান আলি শিহাবি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ