মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিনা অনুমতিতে কল রেকর্ড নাজায়েজ: দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে>

সম্প্রতি বিশ্বের ঐতিহ্য বাহী ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ থেকে কল রেকর্ড করার ব্যাপারে জারি করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ ফতোয়া৷

ফতোয়াতে বলা হয় অনুমতিবিহীন, পারস্পারিক কথা বার্তা বা কল রেকর্ড করা সম্পূর্ণরূপে নাজায়েজ৷ অনুমতি ব্যাতিরেকে কল রেকর্ডকে নাজায়েজ বলে, এহেন কাজ থেকে বিরত থাকতেও গুরাত্বারোপ করেছে দারুল উলুম দেওবন্দ৷

দারুল উলুম দেওবন্দ থেকে সদ্য প্রকাশিত হওয়া ১৪৮৩৭০ নং ফতোয়াতে বলা হয়, একে অপরের অনুমতি না নিয়ে পারস্পারিক কথোপকথন রেকর্ড নাজায়েজ৷ তাই উক্ত কাজ থেকে বিরত থাকা চাই সবার৷ ফতোয়াটি প্রকাশের পরপরই এটি ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে৷ ইতিমধ্যে বেশ আলোচিতও হয়ে পড়েছে ফতোয়াটি৷

কল রেকর্ডকে নাজায়েজ বলে দেওবন্দ থেকে জারি করা উক্ত ফতোয়াতে বলা হয়, ইসলামী শিষ্টাচার অনুযায়ি দুই ব্যক্তির পারস্পারিক কথা-বার্তা উভয়ের মাঝে আমানত৷ তাই এই কথোপকথন অনুমতি ব্যাতিরেকে রেকর্ড করা এবং রেকর্ড করে অন্য কোনো খাতে ব্যবহার করা আমানতের খেয়ানত৷ আর আমানাতের খেয়ানত করা যেহেতু নাজায়েজ তাই বিনা অনুমতিতে কল রেকর্ডও নাজায়েজ৷ সূত্র: দেওবন্দের ওয়েবসাইট, আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ