বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গৃহপরিচারক থেকে বিশাল রেস্তোরাঁর মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইচ্ছা থাকলে উপায় হয়। কথাটা যে মিথ্যে নয় তাই প্রমাণ করলেন মার্ভিন ব্রাসেরস। একসময় তিনি পরিচারক হিসেবে ইতালিতে কাজ করেছেন, অথচ আজ তিনিই সেই ইতালিতেই বিশাল রেস্তোরাঁর মালিক!

ফিলিপাইনের বাসিন্দা মার্ভিন ১৭ বছর আগে দেশ ছাড়েন। বিদেশে ছিলেন ঠিকই, কিন্তু সেই দিনগুলো কেটে দুঃসহ যাতনায়।

মার্ভিন ব্রাসেরস জানান, একসময় তিনি একটি বিমান কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু সে চাকরি বেশিদিন টেকেনি। পরে তিনি চলে যান ইতালির মিলানে। সেখানে তাকে অন্যের বাড়িতে পরিচারকের কাজ করতে হয়।
তবে নিজের স্বপ্ন ছিল আকাশচুম্বী। কোনোভাবেই নিজেকে এই কাজের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না। কিছু টাকা জমিয়ে তাই শুরু করেন পড়াশুনা। ইতালিয়ান কুউলিনারি ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। এরপরই রেস্তোরাঁয় শেফ হিসেসে কাজ শুরু করেন।

তিনি জানান, এইভাবেই তার অভিজ্ঞতা বাড়তে থাকে। মনের জোরে খুলে ফেলেন নিজের রেস্তোরাঁ ‘ইয়াম মিলানো। ফিলিপাইনের যেসব সুস্বাদু খাবার আছে, তার সঙ্গে মিশিয়ে দেন ইতালি ঘরনার রান্না। এতেই সুপারহিট তার রেস্তোরাঁ।

কোনও বিশেষ মন্ত্রবলে নয়, নিজের ইচ্ছাশক্তিতে এভাবেই বিদেশের মাটিতে পসার জমিয়েছেন মার্ভিন ব্রাসেরস। এখন প্রতি উইকেন্ডে তার রেস্তোরাঁয় থাকে উপচে পড়া ভিড়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ