|| মুফতি মুঈনুল ইসলাম ||
একটি কওমি মাদরাসা, একটি আদর্শিক ইসলামি এনজিও। শিশু-কিশোরদের পৃষ্ঠপোষকতা দানকারী এদেশে যত ইসলামি এনজিও আছে, প্রায় সবই আমি চিনি। সেই চেনা ও জানা থেকে বলতে পারি, একটি কওমি মাদরাসা গরিব ইয়াতিম ছাত্র-ছাত্রীদের শুধু খোরপোষ দেয় না, বরং তাদের ঈমান-আমল, সততা-নিষ্ঠা, দেশপ্রেম-ধর্মনিরপেক্ষতা, মানবতা ও মানবসেবাসহ যত রকম দীনি দুনিয়াবি গুণাবলি আছে, সেগুলোর সাথে একটি আদর্শিক ধর্মীয় ও বৈষয়িক সিলেবাস পড়িয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। অতএব বলা যায়, 'একটি কওমি মাদরাসা, একটি আদর্শ ইসলামি এনজিও।'
প্রকৃত অর্থে এই কওমি মাদরাসার প্রতিনিধিগণ এদেশের ইসলাম ও ইসলামিক কালচারের অভিভাবক এবং কর্তৃপক্ষ। এই কথাটি সূর্যালোকের ন্যায় স্পষ্ট। এমতাবস্থায় কওমি মাদরাসাসমূহের গরিব ইয়াতিম ছাত্রদের ব্যয়ভার নির্বাহে অর্থ সংগ্রহের অন্যতম মাধ্যম হলো, কুরবানির পশুর চামড়া বি