শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


মাত্র ৮৮ দিনে হাফেজ হলেন ৯ বছরের আদনান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনুল কারিম সম্পূর্ণ মুখস্থ (হিফজ) করে বিরল কৃতিত্ব অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ বছর বয়সী শিশু মো. আদনান। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

মো. আদনান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের বাসিন্দা। তার পিতা মো. তাদির ইসলাম। বর্তমানে সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রাণীর বাজারে অবস্থিত জামিয়া রাহমানিয়া হাজী জনাব আলী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

জানা যায়, গত দুই বছর ধরে আদনান একই মাদরাসায় অধ্যয়ন করে নূরানী ও নাজেরা শিক্ষা সফলভাবে সম্পন্ন করে। চলতি শিক্ষাবর্ষের শুরুতে সে হিফজ বিভাগে ভর্তি হয়। এরপর অক্লান্ত পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদেà¦