সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

যেসব দেশে বিমানবন্দর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমানবন্দর নেই এমন দেশের তালিকায় আছে পাঁচটি সার্বভৌম রাষ্ট্র। তালিকার সবগুলোই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র, যাদের বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷

অ্যান্ডোরা

অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর নেই৷ তবে তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড৷ জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত৷ এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে৷

লিখটেনস্টাইন

এই দেশটিতেও কোনো বিমানবন্দর নেই৷ কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড এবং জার্মানিতে অবস্থিত৷

মোনাকো

মোনাকোতে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷

সান মারিনো

সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর৷ তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে৷ আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২,২৩০ ফুট৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইটালিতে অবস্থিত৷

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব৷ এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গ মাইল৷ তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটা রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন৷ সবচেয়ে কাছের বিমানবন্দর ইটালির রাজধানী রোমে৷

সূত্র: ডয়েচেভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ