বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ফিলিস্তিনি সংবাদ সংস্থায় ইসরাইলের সেনাদের তল্লাশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি নগরী রামাল্লায় প্রবেশ করেছে ভারী অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাবাহিনী। শুধু তাই নয়, তারা ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থায়ও তল্লাশি চালিয়েছে।

আল ওয়াফা সংবাদ সংস্থা সোমবার জানিয়েছে, ইসরাইলি সেনারা তাদের অফিস তছনছ করেছে এবং এ সংস্থায় কর্মরত কর্মীদের আইডি যাচাইসহ পুরো অফিস তল্লাশি করেছে।

রোববার একদল ইহুদিকে লক্ষ্য করে চলন্ত বাস থেকে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি। অবৈধ ইহুদি বসতির কাছে ঘটা এ ঘটনায় অন্তত ছয় ইসরাইলি আহত হন।

ওয়াফায় অভিযানের সঙ্গে ওই গোলাগুলির কোনো সম্পর্ক আছে কিনা- তা জানা যায়নি। এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ