শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

ব্রেইন টিউমার হলে কীভাবে বুঝবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বিশ্ব জুড়ে ব্রেইন টিউমার মারাত্মক একটি রোগ। অথচ এর লক্ষণ অন্যান্য রোগের মতোই সাধারণ। এজন্য শুরুতে অনেকে বুঝতে পারেন না তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত। এজন্য নিজেকে সতর্ক থাকতে হবে। এই কয়েকটি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী।

দুর্বলতা ও ক্লান্তি
দুর্বলতা ও ক্লান্তি অনেকেরই হয়ে থাকে। তবে এটা কোনও কোনও সময় ব্রেইন টিউমারের লক্ষণ হিসেবে কাজ করে। এজন্য বেশিদিন ধরে দুর্বলতা ও ক্লান্তি চলতে থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

শব্দ গঠনে জটিলতা
শব্দ গঠনের জটিলতা ব্রেইন টিউমারের আরেকটি অন্যতম লক্ষণ। ব্রেইন টিউমার হলে শব্দ গঠন করতে সমস্যা হয়। এছাড়া কোনও কিছুর নাম মনে করার ক্ষেত্রেও জটিলতা দেখা যায়। এজন্য এমন কোনও সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নিয়মিত মাথাব্যথা
ব্রেইন টিউমার নাকি অন্য কোনও কারণে মাথাব্যথা হচ্ছে- এটা প্রাথমিকভাবে বের করা চিকিৎসকদের জন্য সহজ বিষয় নয়। তারপরও মাথাব্যথার কয়েকটি ধরন ব্রেইন টিউমারের লক্ষণ হতে পারে। যেমন- সকালে ঘুম থেকে ওঠার পরই মাথাব্যথা এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথার পরিমাণ বেড়ে যাওয়া।

দৃষ্টিশক্তি কমে যাওয়া
অনেকেই জানেন না দৃষ্টিশক্তি কমে যাওয়া ব্রেইন টিউমারের লক্ষণ হতে পারে। চিকিৎসকরা বলছেন, দৃষ্টিশক্তি কমে যাওয়ার সাথে ব্রেইন টিউমারের সম্পর্ক রয়েছে। এজন্য এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই লক্ষণগুলো থাকলেই ব্রেইন টিউমার হবে এমনটি নয়। তবে এগুলোর মধ্যে একাধিক লক্ষণ দেখা দিলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সূত্র: রিডার্স ডাইজেস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ