শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বিমানে চড়ে অন্য রাজ্যে গিয়ে চুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহী: একেবারে পেশাদার চোর যাকে বলে আর কী! তবে শুধু পেশাদার নয়, হাই-টেকও বটে। একইসঙ্গে ধনীও।

না হলে কেউ গুগল ম্যাপ সার্চ করে বিমানে চড়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে চুরি করে ফেরত আসতে পারে? বিশ্বাস না হলেও এমনটাই ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।

টাইমস নাও ও ওয়ান ইন্ডিয়ার খবর বলছে, হায়দ্রাবাদের সাথিয়া রেড্ডি নামের এক চোরকে অন্য মামলায় গ্রেফতার করে জেরা করে পুলিশের চক্ষু চড়কগাছ। সাথিয়া রেড্ডি গুগল ম্যাপ ব্যবহার করে সম্ভ্রান্তদের এলাকায় গিয়ে বাড়ি খুঁজে তাতে চুরি করে পালিয়ে আসতো।

কয়েকদিন আগে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসকের বাড়িতে এভাবে চুরি-ডাকাতি করে সে পালিয়ে যায়।

সূত্র আরও জানায়, পুলিশ কোনোভাবে চোরের খোঁজ পায়নি। তবে অন্ধ্রপ্রদেশের সাথিয়া রেড্ডিকে অন্য একটি মামলায় তেলাঙ্গানা পুলিশ গ্রেফতার করে।

জেরায় পুলিশ জানতে পারে, চেন্নাইয়ে হাই-প্রোফাইল এলাকায় যত চুরি-ডাকাতি হয়েছে সব এই সাথিয়া করেছে।

পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপে প্রথমে হাই-প্রোফাইল সম্ভ্রান্ত এলাকাগুলো বেছে নিতো সাথিয়া।

তারপরে পরিকল্পনা মতো বিমানে চড়ে হায়দ্রাবাদ থেকে চেন্নাই পৌঁছে যেত। তারপরে সুযোগ বুঝে চুরি করে ট্রেনে চড়ে ফিরে আসতো। এভাবেই শেষঅবধি চলতে চলতে পুলিশের জালে ধরা পড়ে এই হাইটেক চোর।

৩ আসনেই খালেদা জিয়ার আপিল

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ