সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

‘প্রতিটি রক্ত কণার হিসাব সাদপন্থীদের দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: মুসলমানের রক্ত যে মাটিতে পরে, সে মাটিতে ঈমানের পতাকা উড্ডিন হয়। ওই মাটিতে বিজাতির হুকুমত চলে না। কাফের ও দালালের হুকুমত চলে না। এতায়াতিরা তোমরা কি মনে করেছে, তালেবে এলেমের রক্ত ঝরিয়ে এজতেমার মাঠ দখল করেছো।

তোমরা মনে রেখো, যার কারণে এজতেমার মাঠে রক্ত ঝরিয়েছো, এজতেমার মাঠকে কুলষিত করেছো, এ দেশের ওলামায়ে কেরাম তাকে এ এজতেমায় ঠুকতে দেবে না। সে কোনো দিন এজতেমার মাঠে ঠুকতে পারবে না।

কথাগুলো সম্প্রতি এক মাহফিলে বলেছেন আলোচিত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

তিনি বলেন, সেখানে আলেমের রক্ত ঝরেছে, সেখানে তালেবুল এলেমের রক্ত ঝরেছে। আলেমের রক্তের ওপর পা দিয়ে, তালেবুল এলেমের রক্তের ওপর পা দিয়ে তোমরা সেখানে তোমরা সাদকে আনবে তা কখনো হবে না। বাংলার আলেমরা তা হতে দিবে না।

তোমরা সাময়িকভাবে মনে করেতে পারো মাদরাসার ছাত্রদের মেরেছি। আলেমদের মেরেছি আমাদের জয় হয়েছে। মনে রেখো মক্কায় হযরত সুমাইয়া রা. এর রক্ত ঝরেছে। হযরত আম্মার রা. এর রক্ত ঝরেছে তার পর ইসলামের বিজয় হয়েছে ইসলাম আমাদের কাছে এসেছে।

এজতেমার মাঠে আলেম ওলামার রক্ত ঝরেছে, তার মানে আল্লাহ তায়ালা এজতেমার মাঠকে বিজাতিমুক্ত করেছেন। এ মাটিতে তারা আর কখনো ঢুকতে পারবে না। সাদ সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠা করার করার জন্য বাংলার মাটিতে রক্ত ঝরিয়েছো, যেদিন মাদরাসার ছাত্রদের রক্ত ঝরেছে, সেদিনই সাদের জন্য বাংলার মাটি হারাম হয়ে গেছে।

ওরা বিশ্ব এজতেমার কোনো এক মাদরাসার ছাত্রদের ধরে এনে মেরেছে। ওরা অনলাইনে সাক্ষাতকারে বলে ছাত্ররা এজতেমায় আসার কে? বোকার স্বর্গে বাস করো তোমরা। তাবলীগের ইতিহাস জানো?

বাংলাদেশে এমন কোন মৌলভী নেই যে এজতেমার জন্য কাজ করে নাই। নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর এজতেমার খুঁটি গেরেছে। আমি খুঁটি গেরেছি। তালেবে এলেম খুঁটি গেরেছে।

যে এজতেমায় তালেবে এমেল খুঁটি গেরেছে সে এজতেমায় তালেবে এলেমের রক্ত ঝরিয়েছো তোমরা। এর জবাব দিতে হবে। প্রতিটি রক্তের হিসাব একদিন দিতে হবে।

‘ধর্মীয় বিষয়ে আলেমদের অনুসরণের বিকল্প নেই’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ