সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বিভেদ তৈরি হলে কোনো আমলই আসমানে উঠে না: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

মাওলানা তারিক জামিল। জন্ম ১ জানুয়ারি ১৯৫৩। পাকিস্তানের একজন দায়ি। তিনি খানোয়াল, পাঞ্জাবে অবস্থিত তলামবার অধিবাসী। তাবলিগ জামাতের একজন সংগঠন। পাকিস্তানের ফয়সলাবাদের একটি মাদরাসার পরিচালকও তিনি। দ্যা মুসলিম ৫০০ এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসাবেও প্রসিদ্ধ মাওলানা তারিক জামিল।

তার অমূল্য কয়েকটি নসিহত

চার জায়গাতে চার জিনিসের হেফাজত করা খুবই জরুরি
১. মজলিসে জবানের
২. বাজারে চোখের

৩. দস্তরখানায় পেটের
৪. নামাজে দেমাগের।

তিনি যেন আমাদের রোগের চিকিৎসা দিচ্ছিলেন। আরো বললেন, চারটি জিনিস যা খুবই সর্তকতার সাথে সর্বাবস্থায় হেফাজত করা ফরজ
১.চোখের হেফাজত
২.জবানের হেফাজত

৩.কানের হেফাজত
৪. দিলের হেফাজত (শিরিক থেকে পাক রাখা)

তিনি আরো বলেন, দৈনিক চারটি কাজ অবশ্যই করা চাই
১. প্রতিদিন তেলাওয়াত
২. প্রতিদিন দাওয়াতের মেহনত

৩.দৈনিক লম্বা সময় প্রাণ ভরে দোয়া করা
৪.শেষ রাতে তাহাজ্জুদের এহতেমাম করা

চারটি কাজের এহতেমাম ছাড়া কখনো বুযুর্গি লাভ করা সম্ভব নয়
১.তাকবিরে উলা
২. মেসওয়াক

৩.নফলিয়াতের এহতেমাম
৪.সকাল বিকাল তিন তাসবিহ আদায়।

আরো কিছু নসিহত শুনার আগ্রহ প্রকাশ করলে তিনি বললেন, চারটি কারণে দ্বীনের উপর চলা সম্ভব হয়না
১. বিলাসিতা
২. গাফলাতি

৩. লৌকিকতা
৪. স্বেচ্চাচারিতা

উলামাদের খাছ এক মজলিসে তিনি একদিন বয়ান করার সময় বললেন, চারটি জজবার কুরবানি না হলে দ্বীনের হাকীকত কখনো আসবে না-
১.আরামের জজবা
২.মালের জজবা

৩.বড়ত্বের জজবা
৪.খাহেশাতের জজবা।

মুমিন মুসলিমদের সম্পর্কে তিনি আরো বললেন প্রত্যেক ঈমান ওয়ালার চারটি কাজ জরুরি
১.ঈমানকে শিখা -দাওয়াতের দ্বারা
২.ঈমানকে পাকানো-কষ্ট মুজাহাদার দ্বারা

৩.ঈমানকে বাঁচানো- আখলাকের দ্বারা
৪.ঈমানকে ছড়ানো-হিজরতের দ্বারা

তিনি আরো বললেন, যখন পরস্পরে বিভেদ তৈরি হবে তখন আর কোন আমলই আসমানে উঠবে না । তাই পারস্পারিক মহব্বত আর ঐক্য প্রত্যেক মুমিনের জন্য জরুরি। ইস্তেমায়িতের জন্য চারটিকাজ করতে হবে
১. বিনয়,ধৈর্য ও ক্ষমা করা
২. পরামর্শ করে কাজ করা

৩. অর্থ ও স্বার্থের চিন্তা বাদ দিতে হবে
৪. ব্যক্তিত্ব , হাসাদ ও অহংকার ত্যগ করা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ