সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

চীনে মাটির নিচে ১৬ তলা হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের ‘ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড’ হোটেল। পরিত্যক্ত পাথর কোয়ারিতে নির্মিত বিলাসবহুল ও বিস্ময়কর হোটেলটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

হোটেলটি স্বাভাবিক কোনো স্থানে তৈরি হয়নি। এটি তৈরি করা হয়েছে জলপ্রপাতের পরিত্যক্ত একটি কূপে। দীর্ঘদিন ধরে এই কূপ পরিত্যক্ত অবস্থায় ছিল। মাটির নিচে নির্মিত বিশ্বের প্রথম হোটেল হিসেবে এটি ইতিমধ্যেই খ্যাতি পেয়েছে।

বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ৩২ কিমি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হোটেলটি।

৮৮ মিটার (২৯০ ফুট) গভীর পাথর কোয়ারিতে নির্মিত তাই এর স্থানীয় নাম ‘তিয়ানমা পিট হোটেল’। কোয়ারির গায়ে মোট ১৮ তলা হোটেলের ১৬ তলাই মাটির নিচে।

এমনকি হোটেলের নিচের দুটি তলা নির্মাণ করা হয়েছে পানির নিচে। নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লেগেছে। ৩৩৬টি কক্ষবিশিষ্ট হোটেলটি নির্মাণে কাজ করেছেন স্থপতিসহ প্রায় ৫ হাজার শ্রমিক।

হোটেলের মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম জলপ্রপাত। ২৮ কোটি ৮০ লাখ ডলারের এ প্রকল্পটিতে রয়েছে একটি থিমপার্কও।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ