শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

‘জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী

দুই অক্ষরের ছোট্ট একটি শব্দ ‘বই’। যার দুই মলাটের ভেতর শুয়ে আছে পৃথিবী, পৃথিবীর মতো আরও অসংখ্য গ্রহ-নক্ষত্র। কালো অক্ষরের সেলাই করা জীবনের কথা, সফলতার কথা, ভালোলাগার কথা, ভালোবাসার কথা। জীবনঘনিষ্ঠ আরও কতো কথাই যে ফুল হয়ে ফুটে থাকে বইয়ের পাতায় পাতায়।

কি নেই বইয়ে? অজানাকে জানা, অচেনাকে চেনার সব উপায়ই তো বই পই পই করে বলে দেয়। বই কি প্রাণহীন? হ্যাঁ, আপাত দৃষ্টিতে বইকে জড়বস্তু মনে হতেই পারে। কিন্তু পাঠক যখন বইয়ের মুখোমুখি হয়, তখন বই হয়ে ওঠে জীবন্ত। বলে দেয় পৃথিবীর গত হওয়া কাহিনী। আঙুল দিয়ে দেখিয়ে দেয় সম্ভাবনার আগমী।

প্রাচীনকাল থেকেই মানুষ তার চিন্তা-চেতনা ও অভিজ্ঞতার বিবরণ লেখনীর মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছে। আর সেই চেষ্টা-প্রচেষ্টার ধারাবাহিকতায় সফলতার জোয়ার এনে দেন জোহানেস গুটেনবার্গের অক্ষরযন্ত্র। যখন থেকে (১৪৪০-৫০) এ অক্ষরযন্ত্রের আবির্ভাব হয়েছে, তখন থেকেই শুরু হলো বইয়ের দুরন্ত পথচলা। অতীত-বর্তমান, দূর-দূরান্তের দেশ আর কালের গণ্ডির দুস্তর ব্যবধান দূর হয়ে গেল বইয়েরই সেতুবন্ধনে।

মানবজীবনে রয়েছে বইয়ের সীমাহীন প্রয়োজনীয়তা। কেন না বই হচ্ছে মানবসভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ মাধ্যম।মানুষের অবসরের সঙ্গী। অকৃত্রিম বন্ধু। যেমন তেমন বন্ধুই নয়, একশত মানুষ বন্ধুর চেয়ে একটি ভালো বই অনেক ভালো বন্ধু।

মানুষ বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকলেও বইয়ের দ্বারা সে সম্ভাবনা নেই। নেই প্রতারণার ছলচাতুরী। মনুষ্য বন্ধুত্ব ততক্ষণই অটুট থাকে, যতক্ষণ দু’জনের মাঝে বিনিময়ের আদান-প্রদান থাকে। কিন্তু বই তার সম্পূর্ণ বিপরীত। বই শুধু দিয়েই যায়, বিনিময় প্রত্যাশা করে না। তাই সেই বিখ্যাত আরবি প্রবাদটি বলাই যেতে পারে, ‘অখাইরো জালিদিন ফিজ জামানুল কিতাব।’ অর্থাৎ, সময়ের সর্বশেষ্ঠ বন্ধু হলো বই।

বই মানুষের ঘুমন্ত মনুষত্বকে জাগিয়ে তোলে। জাগিয়ে তোলে সুপ্তপ্রতিভা। নৈতিকতাকে করে উজ্জীবিত। বইয়ের অপর নাম আলোর ভুবন। তাই বই মানুষের মন-মননকে জ্ঞানের আলোয় আলোকিত করে পৌঁছে দেয় জীবনের কাঙ্ক্ষি মাঞ্জিলে। পৃথিবীর জগদ্বিখ্যাত বরেণ্য ব্যক্তিদের উজ্জ্বল নক্ষত্রের মতো আলোকিত করতে যে মাধ্যমটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে মাধ্যমটির নামই হচ্ছে বই।

তাই তো রুশ ঔপন্যাসিক ও দার্শনিক তলস্তয়